,

শিরোনাম

ফ্যাসিস্ট আমলে দলীয় প্রভাবের কারণে মেধাবীদের মূল্যায়ন হয়নি: ডেপুটি স্পিকার

সংবাদের আলো ডেস্ক: মেধা থাকা সত্ত্বেও ফ্যাসিস্ট আমলের দলীয় প্রভাবের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক মেধাবী শিক্ষার্থী যথাযথ মূল্যায়ন পাননি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, রাজপথে আর কখনও বুলেট নয়, মেধাভিত্তিক সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ডেপুটি স্পিকার বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থানসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ধরে রেখে শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার চর্চায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের সময়ের গুরুত্ব অনুধাবন করে মেধা চর্চার পাশাপাশি অন্যের প্রতি সহানুভূতি ও সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়