কুড়িগ্রামে আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ গ্রেপ্তার
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (২১ জুন) রাতে কুড়িগ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি কুড়িগ্রাম সদর থানা পুলিশ নিশ্চিত করেছে।পুলিশ সূত্রে জানা গেছে, রাতে অভিযান চালিয়ে আবুল কালাম আজাদকে হেফাজতে নেওয়া হয়।
তবে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে কি না বা গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।গ্রেপ্তারের খবরে তার রাজনৈতিক সহকর্মী ও সমর্থকদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। কুড়িগ্রাম সদর থানার ডিউটি অফিসার এসআই পরিতোষ জানান, আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের কারণ ও পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে।এ বিষয়ে আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদের পরিবারের সদস্যদের বক্তব্য পাওয়া যায়নি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।