,

শিরোনাম

রাশিয়া থেকে ২১টি হেলিকপ্টার কিনছে ইরান

সংবাদের আলো ডেস্ক: রাশিয়ার কাছ থেকে ২১টি এমআই-ওয়ান সেভেন ওয়ান হেলিকপ্টার কিনতে যাচ্ছে ইরান। যা ব্যবহৃত হবে ত্রাণ ও রসদ সরবরাহের কাজে ব্যবহৃত হবে।

বুধবার (১৭ জুন) মস্কোতে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করে ইরানের রেড ক্রিসেন্ট ও রুশ প্রতিনিধি দল। খবর রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাসের।

চুক্তি অনুযায়ী, আগামী বছরের মার্চ মাসের মধ্যেই চালানের প্রথম চারটি হেলিকপ্টার পাবে তেহরান।

আলোচিত এই হেলিকপ্টারগুলোতে রয়েছে উন্নত নাইট ভিশন প্রযুক্তি, যা দিয়ে খুব সহজেই রাতেও পরিচালনা করা যাবে অভিযান। অত্যাধুনিক প্রযুক্তির পাশাপাশি আকাশযানগুলোতে যুক্ত করা হবে অগ্নিনির্বাপণ সরঞ্জাম।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়