শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে শিক্ষা, ক্রীড়া, কৃষি ও জেলেদের মাঝে জাল বিতরণ করলেন জেলা প্রশাসক

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরে রাজস্ব উন্নয়ন তহবিলের অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী, কৃষকদের মাঝে স্প্রে মেশিন, বিভিন্ন প্রজাতির গাছের চারা ও জেলেদের মাঝে জাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে বেলকুচি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে

উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান,

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: নাজমুল হক, উপজেলা মৎস্য অফিসার মো: আল মাসুদ, উপজেলা শিক্ষা অফিসার নাহিদা ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার দেবাশীষ কুমার ঘোষ, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মো: গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো: বনি আমিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রাজস্ব উন্নয়ন তহবিলের এই সঠিক ব্যবহার স্থানীয় শিক্ষা, কৃষি ও মৎস্য খাতের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলার বিভিন্ন চলমান উন্নয়নমূলক প্রকল্পসমূহ পরিদর্শন শেষে তিনি সরকারি সেবা কার্যক্রমে গতিশীলতা আনা এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়