,

শিরোনাম

নেপালের টানেল থেকে বন্যার ১০ দিন পর এক চীনা নাগরিক জীবিত উদ্ধার

সংবাদের আলো ডেস্ক: নেপালের ভয়াবহ বন্যার ১০ দিন পর একটি টানেল থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানায়। খবর রয়টার্সের। 

কর্তৃপক্ষ জানায়, লু হাইতাওয়ের শরীরে কোনো দৃশ্যমান আঘাত নেই এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তার শরীরে সামান্য হাইপোথার্মিয়ার লক্ষণ দেখা গেছে।

কর্তৃপক্ষের ধারণা, এসব টানেলের ভেতরে প্রায় ৯০০ মানুষ আটকা পড়ে থাকতে পারেন। লু হাইতাওকে উদ্ধারের মধ্য দিয়ে এখন পর্যন্ত এসব টানেল থেকে জীবিত উদ্ধারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ জনে। 

এর আগে, শুক্রবার (৪ সেপ্টেম্বর) একই নদীর ওপরের আপার ত্রিশুলি-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের একটি টানেল থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়।

এদিকে, নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, ভয়াবহ বন্যায় অন্তত ১ হাজার ৩৪৪ জন নিহত হয়েছেন। এখনও প্রায় ৪ হাজার ৮৮৭ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ৫৮৩ জন বিদেশি নাগরিক। তাদের অনেকেই তীর্থযাত্রী ও ট্রেকার।

এদিকে চীন জানায়, তিব্বতে বন্যায় ৩১ জন মারা গেছেন এবং ৫৩১ জন নিখোঁজ রয়েছেন। পাশাপাশি, তিব্বতে এখনও ২৬১ জন বিদেশি নাগরিক নিখোঁজ রয়েছেন বলেও জানায় তারা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়