রাজবাড়ীতে ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু
সংবাদের আলো ডেস্ক: রাজবাড়ীর পাংশায় একমাত্র সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর তিন বছর বয়সী ছেলে ইভান গুরুতর আহত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মাছপাড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরা খাতুন মাছপাড়া ইউনিয়নের কানুখালী গ্রামের আজম প্রামাণিকের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরা খাতুনের তিন বছর বয়সী ছেলে ইভান বাড়ির পাশের রেললাইনের ওপর ছাতা হাতে বসে ছিল। এ সময় হঠাৎ ট্রেন আসতে দেখে ছেলেকে রক্ষা করতে দৌড়ে রেললাইনের দিকে ছুটে যান মনিরা। তখন ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
রাজবাড়ী জিআরপি থানা পুলিশ বলেন এমন একটি দুর্ঘটনার সংবাদ পেয়েছি পুলিশ ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা দিয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।