ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ
সংবাদের আলো ডেস্ক: ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। তবে লম্বা ছুটি থাকায় ফেরার চাপ তুলনামূলক কম। সোমবার থেকে অফিস-আদালত খুলবে, তাই অনেকেই হাতে সময় রেখে আগেভাগেই নগরীতে ফিরছেন।
অন্যদিকে, যারা ঈদের সময় বাড়ি যেতে পারেননি, তারা এখন পরিবার নিয়ে গ্রামের পথে রওনা হয়েছেন।
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে, একদিকে ঢাকায় ফেরা যাত্রীদের ভিড়, অন্যদিকে ঢাকা ছাড়ছেন অনেক যাত্রী। ফলে স্টেশনজুড়ে দেখা গেছে দুইমুখী যাত্রীদের কিছুটা ব্যস্ততা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।