রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ইরানের দাবি মেনে নেওয়া ছাড়া ট্রাম্পের অন্য কোনো পথ নেই: তেহরান

সংবাদের আলো ডেস্ক: ইরানের অধিকার মেনে নেওয়া ছাড়া ডোনাল্ড ট্রাম্পের সামনে অন্য কোনো পথ নেই বলে দাবি করেছে তেহরান।

শনিবার (২৩ মে) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক এমন মন্তব্য করেন। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক বক্তব্যে তালাই-নিক বলেন, ইরানের দাবি অস্বীকার করলে তা ট্রাম্পের জন্য আরও ব্যর্থতা ডেকে আনবে।

তিনি দাবি করেন, যুদ্ধক্ষেত্র ও কূটনৈতিক: দুই দিক থেকেই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য এই সংঘাত থেকে বের হওয়ার একমাত্র উপায় হলো ইরানি জনগণের দাবি মেনে নেওয়া।

তালাই-নিক আরও জানান, ইরানের প্রস্তাব গ্রহণের পাশাপাশি যুদ্ধ চালিয়ে গেলে মার্কিন জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর যে বাড়তি ক্ষতি ও ব্যয় চাপবে, সে বিষয়েও ট্রাম্পের ভাবা উচিত।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়