মার্কিন গোয়েন্দা প্রধানের পদ থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ
সংবাদের আলো ডেস্ক: পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী গ্যাবার্ড। শুক্রবার (২২ মে) এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পদত্যাগের বিষয়টি জানিয়েছেন তিনি।
এক প্রতিবেদনে ফক্স নিউজ জানিয়েছে, বিরল অস্থি ক্যানসারে আক্রান্ত স্বামীর পাশে থাকতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তুলসী গ্যাবার্ড। আগামী ৩০ জুন থেকে তার এই সিদ্ধান্ত কার্যকর হবে।
পদত্যাগপত্রে গ্যাবার্ড উল্লেখ করেছেন, ‘আপনারা আমার ওপর যে আস্থা রেখেছেন এবং দেড় বছর ধরে আমাকে ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সের কার্যালয়ের নেতৃত্ব দেয়ার জন্য সুযোগ দেয়ার আমি গভীরভাবে কৃতজ্ঞ। কিন্তু দুর্ভাগ্যবশত আমাকে পদত্যাগপত্র জমা দিতে হচ্ছে, যা ৩০ জুন থেকে কার্যকর হবে। আমার স্বামী আব্রাহাম সম্প্রতি এক অত্যন্ত বিরল ধরনের অস্থি ক্যানসারে আক্রান্ত হয়েছেন।’
আগামী সপ্তাহ ও মাসগুলোয় তার স্বামী ‘বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হবেন’ বলেও নিজের পদত্যাগপত্রে উল্লেখ করেছেন গ্যাবার্ড।
তিনি আরও লিখেছেন, ‘এই মুহূর্তে আমাকে জনসেবা থেকে সরে দাঁড়াতে হবে, যাতে আমি আমার স্বামীর পাশে থাকতে পারি ও এই লড়াইয়ে তাকে পূর্ণ সমর্থন দিতে পারি। তিনি সবসময় আমার শক্তির জায়গা ছিলেন।’



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।