,

শিরোনাম

৭ বছর পর ভারত সফরে আসছেন শি জিনপিং

সংবাদের আলো ডেস্ক: ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আসছে সেপ্টেম্বরের ১২ এবং ১৩ তারিখে হবে এই সম্মেলন।

সর্বশেষে ২০১৯ সালে নয়াদিল্লি এসেছিলেন প্রেসিডেন্ট জিনপিং। সেই সফরেরও উপলক্ষ ছিল ব্রিকস সম্মেলন এবং সেবার ২০০ কর্মকর্তার বহর নিয়ে নয়াদিল্লি এসেছিলেন তিনি।

সেই সফরের ৭ বছর অতিক্রান্ত হওয়ার পর ফের ভারতে আসছেন চীনের প্রেসিডেন্ট। এবার সফরসঙ্গী হিসেবে তার বহরে রয়েছেন ৪০০ জন কর্মকর্তা।

শি জিনপিংয়ের সেই সফরের পরের বছর ২০২০ সালের জুন মাসে লাদাখে ভারত-চীন সীমান্তে ভয়াবহ সীমন্ত সংঘাতে জড়িয়ে পড়ে দুই দেশের সেনাবাহিনী। এ সংঘাতের জেরে তিক্ত হয়ে ওঠে নয়াদিল্লি-বেইজিংয়ের দ্বিপাক্ষিক সম্পর্ক, যার রেশ ছিল কয়েক বছর।

গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেইজিং সফরে গিয়েছিলেন। সেই সফরের আগে সর্বশেষ ২০১৮ সালে বেইজিং গিয়েছিলেন মোদি। ভারতের প্রধানমন্ত্রীর দীর্ঘ ৭ বছরের বিরতি ভেঙে বেইজিংয়ে সফরের পর থেকেই মূলত নয়াদিল্লি ও বেইজিংয়ের কূটনৈতিক সম্পর্কের বরফ গলতে শুরু করে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়