,

শিরোনাম

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের  ‎নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ সম্পন্ন।

আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এবং সদস্যদের আনুষ্ঠানিকভাবে যোগদান ও দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়েছে।

 আজ: ২৪ই আগস্ট সোমবার সকালে জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ‎জেলার সার্বিক উন্নয়ন প্রক্রিয়া গতিশীল রাখতে এবং পাহাড়ে সুশাসন ও শান্তি বজায় রাখার প্রত্যয়ে এই নতুন পরিষদ তাদের কার্যক্রম শুরু হয়েছে। ‎সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দায়িত্ব গ্রহণ উপলক্ষে জেলা পরিষদ প্রাঙ্গণের সভাকক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যবৃন্দ আনুষ্ঠানিকভাবে তাদের ওপর অর্পিত দায়িত্ব বুঝে নেন।

এ সময় স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

‎দায়িত্ব গ্রহণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নবনির্বাচিত নেতৃত্ব পাহাড়ি অঞ্চলের সব সম্প্রদায়ের মাঝে সম্প্রীতি বজায় রাখা, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং গ্রামীণ অবকাঠামোগত সমস্যা সমাধানে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন। 

তারা বলেন, বান্দরবানের পিছিয়ে পড়া জনপদের জীবনমান উন্নয়নে বর্তমান পরিষদ সম্মিলিতভাবে কাজ করবে এবং প্রতিটি নাগরিকের নাগরিক অধিকার ও সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্থানীয় জনসাধারণের কল্যাণে দ্রুত কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করা হয় এবং এলাকার সার্বিক অগ্রগতির জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। ‎উল্লেখ্য: এর আগে গত ২০ই আগস্ট পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মিসেস মাম্যাচিংকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন জেলা পরিষদ পুনর্গঠন করা হয়। নতুন এই পরিষদে চেয়ারম্যানের পাশাপাশি আরও ১৪ জন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়