সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ঈদ ঘিরে ১১ দিন সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা

সংবাদের আলো ডেস্ক: আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা দিয়েছে জ্বালানি বিভাগ। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ মে থেকে ২ জুন পর্যন্ত মোট ১১ দিন এই নির্দেশনা কার্যকর থাকবে।

সাধারণত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত স্টেশনগুলো বন্ধ রাখার নিয়ম থাকলেও ঈদের সময় এই বিধিনিষেধ সাময়িকভাবে শিথিল করা হয়েছে। এর ফলে দূরপাল্লাসহ সব ধরনের যানবাহনে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, দেশের আকাশে পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৮ মে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়