সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আশুলিয়ায় ভোক্তা অধিকারের অভিযান: নকল কনডম ও অস্বাস্থ্যকর খাবার, জরিমানা ও দোকান সিলগালা

স্টাফ রিপোর্টার: আশুলিয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি ফার্মেসি ও দুইটি হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে যৌন উত্তেজক ওষুধ, নকল কনডম এবং অস্বাস্থ্যকর খাদ্য সংরক্ষণের অভিযোগে জরিমানা ও দোকান সিলগালা করা হয়।

সোমবার (১৮ মে) বিকাল ৫টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী সার্জিক্যাল ফার্মেসিতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ সময় ফার্মেসিটিতে যৌন উত্তেজক ওষুধ ও নকল কনডম পাওয়া গেলে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং দোকানটি সিলগালা করে দেন কর্মকর্তারা।

অভিযানের ধারাবাহিকতায় বাইপাইল এলাকার রুপসা হোটেল ও খান হোটেলেও অভিযান পরিচালনা করা হয়। খাবারে ক্ষতিকর রং ব্যবহার এবং রান্না করা খাবারের সঙ্গে কাঁচা মাংস একই ফ্রিজে সংরক্ষণের প্রমাণ পাওয়ায় রুপসা হোটেলকে ২০ হাজার টাকা এবং খান হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জনস্বাস্থ্য ও ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়