সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

কালীগঞ্জে দুই হোটেল মালিককে জরিমানা

পঙ্কজ সরকার নয়ন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

রোববার (১৮ মে) বিকেলে কালীগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় দুইটি মামলায় মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে রাজধানী হোটেলের মালিক আলম মিয়া (৪৫), পিতা- আজিম উদ্দিনকে ৫ হাজার টাকা এবং আল আমিন হোটেলের মালিক ওসমান (৫৫), পিতা- মৃত আমিন উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে রাষ্ট্র পক্ষে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন রাষ্ট্র এবং বেঞ্চ সহকারী হিসেবে ছিলেন মাহবুবুল ইসলাম। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়