সাংবিধানিক প্রক্রিয়ায় স্থানীয় সরকার নির্বাচন হবে: স্থানীয় সরকারমন্ত্রী
সংবাদের আলো ডেস্ক: সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নতুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান।
রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, সরকারের নীতিমালা অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন হবে। স্থানীয় সরকারের পাঁচটি ধাপে জনগণের অভিপ্রায় অনুযায়ী নির্বাচন আয়োজন করা হবে।
তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের প্রত্যেক কর্মকর্তাকে জবাবদিহির আওতায় থাকতে হবে। কোথাও অনিয়ম ও দুর্নীতি হলে সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এলজিআরডি মন্ত্রণালয় সঠিকভাবে কাজ করতে পারলে দেশের সার্বিক ব্যবস্থাপনাও ঠিক থাকবে বলে মন্তব্য করেন মন্ত্রী। পাশাপাশি দেশের দরিদ্র মানুষের প্রয়োজন মেটাতে মন্ত্রণালয় কাজ করবে বলেও জানান তিনি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।