রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

জুনের প্রথম সপ্তাহেই দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

সংবাদের আলো ডেস্ক: মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।

শনিবার (১৬ মে) কুয়ালালামপুরের প্রিন্সকোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে প্রবাসী সাংবাদিকদের সাথে আলাপকালে আফরোজা আব্বাস এ কথা জানান।

তিনি বলেন, চিকিৎসকরা বর্তমানে মির্জা আব্বাসকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছেন। আগের তুলনায় তার শারীরিক অবস্থা অনেক বেশি স্থিতিশীল। মালয়েশিয়ায় তার ফিজিওথেরাপি চলছে।

এছাড়া তাকে দেখতে হাসপাতালে আসা দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সাথে কথাও বলেছেন এই বিএনপি নেতা— এমনটাই জানান আফরোজা আব্বাস।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়