ইরান যুদ্ধের সঙ্গে হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনারে হামলার কোন সম্পর্ক নেই: ট্রাম্প
সংবাদের আলো ডেস্ক: ইরান যুদ্ধের সঙ্গে হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনারে হামলার কোন সম্পর্ক নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই হামলার সঙ্গে ইরান যুদ্ধের কোনো সম্পর্ক থাকার সম্ভাবনা খুবই কম। তার ভাষায়, ‘এটি আমাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ জেতা থেকে বিরত রাখতে পারবে না। এখন পর্যন্ত যা জানা গেছে, তাতে আমি মনে করি না এর সঙ্গে সেই যুদ্ধের কোনো সম্পর্ক আছে।’
তবে এর আগে তিনি বলেন, ঘটনার পেছনে যুদ্ধের কোনো সংযোগ আছে কি না—তা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তিনি উল্লেখ করেন, গুলির ঘটনার উদ্দেশ্য খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।