মার্কিন সিক্রেট সার্ভিসের নিরাপত্তা ব্যবস্থার পুনর্মূল্যায়নের আহ্বান এফবিআই ডেপুটি ডিরেক্টরের
সংবাদের আলো ডেস্ক: হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনারে হামলার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। মার্কিন সিক্রেট সার্ভিসের নিরাপত্তা ব্যবস্থার পুনর্মূল্যায়নের আহ্বান জানিয়েছে এফবিআই ডেপুটি ডিরেক্টর অ্যান্ড্রু ম্যাকক্যাব।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নিরাপত্তাকর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলেও বন্দুকধারী যে নিরাপত্তা বলয়ের অনেকটা ভেতরে ঢুকে পড়তে সক্ষম হয়েছিলো, এটি উদ্বেগজনক।
পুলিশের তথ্য অনুযায়ী, ওয়াশিংটন হিলটন হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজের অনুষ্ঠান চলাকালে গুলির ঘটনা ঘটে।
এই নৈশভোজে অংশ নিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
গুলির শব্দ শোনার পর জরুরি ভিত্তিতে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে নিরাপদে সরিয়ে নেন নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা। পরে ট্রাম্প হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সাংবাদিকদের ব্রিফিং করেন।
ঘটনার পরও অনুষ্ঠান চালিয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না বলেও মন্তব্য করেন ম্যাকক্যাব। তার ভাষায়, এমন পরিস্থিতিতে সবাইকে দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া উচিত এবং ঘটনাস্থলকে অপরাধস্থল হিসেবে সিল করে প্রমাণ সংগ্রহ করা প্রয়োজন।
এই ঘটনার পর মার্কিন নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।