বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

জাতিসংঘে ইরানের বিরুদ্ধে তোলা প্রস্তাবে চীন-রাশিয়ার ভেটো

সংবাদের আলো ডেস্ক: জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা এক প্রস্তাবে ভেটো দিয়েছে চীন ও রাশিয়া। এ প্রস্তাবে হরমুজ প্রণালিতে ইরানের কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে সমন্বয় করে জোরালো প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল।

এ প্রস্তাবের পক্ষে ১১টি দেশ ভোট দেয়। পাকিস্তান ও কলম্বিয়া ভোটদানে বিরত থাকে। খবর বিবিসির। 

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল লতিফ বিন রশিদ আল জায়নি এই সভায় সভাপতিত্ব করেন।

ভোটাভুটির আগে কাউন্সিল সদস্যদের উদ্দেশে তিনি বলেন, নতুন কোনো বাস্তবতা তৈরি করতে না পারলেও এটি ছিল ইরানের শত্রুতাপূর্ণ আচরণের প্রতি সমুচিত জবাব। তিনি এ সময় ইরানের এমন আচরণ বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেন।

প্রস্তাবটি পাস না হওয়ায় তিনি বলেন, এর প্রভাব বিশ্বের অন্যান্য প্রণালি এবং সমুদ্রপথে পড়তে পারে। এতে বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়