বৃহস্পতিবার, ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি ঘোষণা

মো: শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সমন্বয়ে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। বুধবার (১ এপ্রিল) রাত ৮টার দিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে ‘গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’-এর আহ্বায়ক কমিটি।

জেলার টেলিভিশন সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলার লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নবগঠিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে যমুনা টিভির সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্নাকে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জি টিভির সাংবাদিক ও প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মো. জুবায়ের হোসেন।

এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন প্রসুন মণ্ডল, বাদল সাহা ও আজিজুর রহমান রনি। কমিটি ঘোষণার পর প্রতিক্রিয়ায় আহ্বায়ক মোজাম্মেল হোসেন মুন্না বলেন, গোপালগঞ্জে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের পেশাগত অধিকার নিশ্চিত করা, সংবাদ পরিবেশনে মান বজায় রাখা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি কার্যকর ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলাই হবে তাদের প্রধান লক্ষ্য।

নবগঠিত এ কমিটিকে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমকর্মীরা স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগ গোপালগঞ্জে টেলিভিশন সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়