বুধবার, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ইসরাইলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি

সংবাদের আলো ডেস্ক: ইসরাইলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। গোষ্ঠীটি এক বিবৃতিতে জানায়, তারা আজ বুধবার (০১ এপ্রিল) সকালে দক্ষিণ ইসরাইলের ‘স্পর্শকাতর কয়েকটি স্থান লক্ষ্য’ করে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে।

বুধবার (০১ এপ্রিল) ইসরাইলের তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির স্থানে একটি বিধ্বস্ত গাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন একজন ইসরাইলি পুলিশ কর্মকর্তা।

হুথি সংশ্লিষ্ট আল মাসিরাহ টিভিতে প্রচারিত বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরান ও হিজবুল্লাহর সঙ্গে সমন্বয় করে এ অভিযান চালানো হয়েছে। ইরান যুদ্ধে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়ার পর ইসরাইলের এটা হুথির তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা।

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের মাথায় গত শনিবার (২৮ মার্চ) সকালে দক্ষিণ ইসরাইলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে লড়াইয়ে যোগ দেয় গোষ্ঠীটি।

হুথি আরও জানায়, লেবানন, ইরান, ইরাক এবং দখলকৃত পশ্চিম তীর ও গাজায় ইসরাইলি হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ‘ভয়াবহ’ করে তোলা হবে।

ইসরাইলি সেনাবাহিনীও হুথির ক্ষেপণাস্ত্র হামলার তথ্য নিশ্চিত করেছে। তবে তাদের দাবি, ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথে ধ্বংস করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়