ইসরায়েলকে লক্ষ্য করে ২য় দফায় মিসাইল ছুঁড়লো হুতিরা
সংবাদের আলো ডেস্ক: আজ ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় দ্বিতীয় দফা হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রোববার (২৯ মার্চ) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইসরায়েলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে।
গতকাল শনিবার (২৮ মার্চ) ইসরায়েলে হামলার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মধ্যপ্রাচ্য যুদ্ধে প্রবেশের কথা নিশ্চিত করেছে ইরান সমর্থিত এই গোষ্ঠী।
যুক্তরাষ্ট্র-ইরান-ইসরায়েলের মধ্যে চার সপ্তাহ আগে যুদ্ধ শুরুর পর এই প্রথম ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ঘটনা শনাক্ত করলো ইসরায়েল।
এর আগে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর এক কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজকে জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা বাড়ালে তারা ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত। এই হুঁশিয়ারি দেয়ার কয়েকদিনের মধ্যেই হামলা চালালো গোষ্ঠীটি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।