শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

কুড়িগ্রামে বালু উওোলন বন্ধ ও বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বালু উওোলন বন্ধের পাশাপাশি ধরলা নদীর ভাঙ্গন রোধে নতুন বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন। শুক্রবার কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের চর বড়াইবাড়ি ধরলা নদীর পাড় এলাকায় বিকালে বালু উওোলন বন্ধের পাশাপাশি ধরলা নদীর ভাঙ্গন রোধে নতুন বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন ভোগডাঙ্গা ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আলিম,ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল গণি মিয়া, যুগ্ম আহবায়ক আমির হোসেন,সমাজ সেবক মোক্তার আলী, আব্দুস সামাদ,মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

মানববন্ধনে আমির হোসেন বলেন নদী ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড বিআইডব্লিউটিএ এর মাধ্যমে খনন করে।খননকৃত বালু আবেদনের মাধ্যমে আমাদের নিজস্ব জমিতে রাখছি, যাতে আবাদি জমি ও বসতবাড়ি রক্ষা হয়।

এসময় ইউপি সদস্য আব্দুল আলিম বলেন জনস্বার্থে প্রশাসন ধরলা নদীর পাড়ের মানুষের কথা চিন্তা করে বালু মহল ঘোষনা বন্ধ করবেন।

মানববন্ধনে ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল গণি মিয়া বলেন জেলা প্রশাসনকে টেন্ডার বাতিলরকরে বালু বিক্রি বন্ধের আহবান জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়