বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

গোপালগঞ্জে ফিলিং স্টেশনে কালোবাজারি: জরিমানা মাত্র ৬ হাজার টাকা

মো: শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে কালোবাজারে ডিজেল বিক্রির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে প্রমাণিত অনিয়মের তুলনায় জরিমানার পরিমাণ কম হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জ পুলিশ লাইন সংলগ্ন হাজেরা ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হক স্বপন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ ডিপো থেকে সংগ্রহ করা ৬ হাজার লিটার ডিজেল এবং পূর্বের মজুদসহ মোট ১০ হাজার ৫০০ লিটার ডিজেলের মধ্যে ৮ হাজার ২৪৪ লিটার কালোবাজারে বিক্রি করা হয়। এ বিপুল পরিমাণ জ্বালানি বিক্রির ক্ষেত্রে মাত্র পাঁচটি বিক্রয় রশিদ দেখাতে সক্ষম হয় প্রতিষ্ঠানটি। বাকি ডিজেলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি তারা।

এ ঘটনায় কালোবাজারে জ্বালানি বিক্রির অভিযোগ প্রমাণিত হলেও ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৬ হাজার টাকা জরিমানা করে।

এদিকে দেশে জ্বালানি সংকটের এই সময়ে এমন অনিয়মের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যানবাহন চালকেরা। তাঁদের দাবি, এত বড় অনিয়মের জন্য জরিমানার পরিমাণ আরও কঠোর হওয়া উচিত ছিল, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করতে সাহস না পায়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়