জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার হলেই স্বাধীনতার সুফল আসতে পারেঃ মো: খায়রুল হাসান
পঙ্কজ সরকার নয়ন, গাজীপুর প্রতিনিধি: মহান স্বাধীনতার ৫৫ তম বছর পার করছি।কিন্তু স্বাধীনতার প্রকৃত স্বাদ আমরা এখনো লাভ করতে পারিনি। ভোটের স্বাধীনতা, ভাতের স্বাধীনতা এবং মতপ্রকাশের প্রকাশের পরিপূর্ণ স্বাধীনতা এখনো আমরা অর্জন করতে পারিনি।শোষিত বঞ্চিত অধিকারহারা মানুষের কাম্না এখনো থামেনি।দেশের শাসক যারা ছিল তারা কেবল নিজেদের ভাগ্যের উন্নয়নে কাজ করেছে।হতভাগা জনগোষ্ঠীর কোন উন্ময়ন হয়নি।অহরহ খুন খারাপি চলছে কিন্তু তার বিচার হচ্ছে না।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, গাজীপুর মহানগর নায়েবে আমীর,গাজীপুর-৫ আসের গনমানুষের প্রিয়মুখ জননেতা মো: খায়রুল হাসান কালিগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত মহান স্বাধীনতা দিবসের রেলি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
উপজেলা আমীর মো: আফতাব উদ্দিনের সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি মো: তাজুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো: মুখলেছুর রহমান কান,কালিগঞ্জ পৌরসভা আমীর মাওলানা আমিমুল এহসান, গাজীপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল বাছেদ মোল্লা, মাওলানা আব্দুল হান্নান বেলালী,মাওলানা মুজিবুর রহমান,হাফেজ কামরুল হাসান প্রমুখ।
মিছিলটি কালিগঞ্জ পুরাতন ব্যাংকের মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে উপজেলা প্রশাসন চত্বরে এসে শেষ হয়।বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারন জনগণ স্বাধীনতা দিবসের এই মিছিলে অংশগ্রহণ করেন।
তিনি আরো বলেন জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার হলেই প্রকৃত স্বাধীনতার সুফল আসতে পারে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।