শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আলফাডাঙ্গায় বুড়াইচ সরদার পাড়া জামে মসজিদের তৃতীয় তলার ভিত্তিপ্রস্তর স্থাপন

আলমগীর কবির, (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর সদরে অবস্থিত বুড়াইচ সরদার পাড়া জামে মসজিদের তৃতীয় তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকলের অংশগ্রহণে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে মসজিদের সম্প্রসারণ কাজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী শামচুর রহমান, মুকাম্মেল শিকদার, আতিয়ার মিয়া, কালাম কাজী, ফিরোজ হাজী, খায়ের মিয়া, বিএনপি নেতা কামরুজ্জামান কদর, ইঞ্জিনিয়ার মাহাবুবুর রহমান সুমন, আনোয়ার হোসেন, হাফেজ কাজী হাফিজুর রহমান পরশ, ইমাম রিজাউল করিম, মাওলানা আব্দুল ওহাব, মোরাদ সরদার, মিরাজ সরদার, আফজাল হোসেন, নূরু শিকদার, আনিচ সরদার, নাজমুল সরদার, ওহাব মিয়া, কামরুল সরদার ও আতিয়ার রহমানসহ স্থানীয় মুসল্লিবৃন্দ।

বক্তারা বলেন, মসজিদের তৃতীয় তলা নির্মাণ সম্পন্ন হলে মুসল্লিদের নামাজ আদায়ে স্থান সংকট দূর হবে এবং ধর্মীয় কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালনা করা সম্ভব হবে। তারা সবাই মিলে নির্মাণ কাজ দ্রুত ও সুন্দরভাবে সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধন শেষে মহল্লাবাসী ঐক্যবদ্ধভাবে মসজিদের তৃতীয় তলা নির্মাণে সার্বিক সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়