শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নরসিংদীতে ধর্ষণ এবং সহিংসতার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ডাকসুর বিক্ষোভ

সংবাদের আলো ডেস্ক: নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যা এবং সারাদেশে নারীদের ওপর সহিংসতার ঘটনাসমূহের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মধুর ক্যান্টিন হয়ে ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যের সামনে এসে মিছিলটি শেষ হয়। এ সময় ডাকসু নেতারা নরসিংদীসহ সারাদেশে ধর্ষণ ও নারী হেনস্থার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সরকারের সমালোচনা করে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ধর্ষণ ও হেনস্তার  ঘটনাগুলোতে সরকার দলীয় লোকজন সরাসরি জড়িত থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এভাবে চলতে থাকলে ছাত্রজনতা বসে থাকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে, ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় না আনলে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে নামবে বলে হুঁশিয়ারি দেন ডাকসু জিএস এস এম ফরহাদ।

এসব ঘটনায় বিরোধীদলের কোনো শক্ত অবস্থান না থাকায় এ সময় সমালোচনা করেন ডাকসু নেতারা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়