সিরাজগঞ্জ যমুনা সেতু এলাকা থেকে ৩ কোটি টাকার মাদক সহ কারবারি আটক
মো: আখতার হোসেন হিরন: সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মুল্যের হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করছে র্যাব-১২ সদস্যরা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত মাদক কারবারি ইসমাইল হোসেন (৩০) নামের দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার মাটিকুড়া গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের ছেলে।
আজ সোমবার দুপুরে এক প্রেস বিফ্রিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ আহসান হাবিব। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার রাতে র্যাব ১২ এর আভিযানিক দল যমুনা সেতুর টোল প্লাজা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইন (যার আনুমানিক মূল্য প্রায় ৩কোটি টাকা) সহ ইসমাইল হোসেন নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। মাদক কারবারিতে ব্যবহৃত ১টি মোবাইল ফোন এবং ১টি ট্রাক জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত মাদক কারবারি ইসমাইল হোসেনের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।