দক্ষিণ রাউজানের মালাকার পাড়ায় ত্রিপুরেশ্বর শিব মন্দিরের উৎসব উদযাপন
রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি: দক্ষিণ রাউজানের মালাকার পাড়া মহাজন বাড়িতে ত্রিপুরেশ্বর শিব মন্দিরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শিবপূজা উৎসব।১৫ ও ১৬ ফেব্রুয়ারি ২দিন ব্যাপী নানা মাঙ্গলিক আয়োজনের মধ্যে দিয়ে এই উৎসব উদযাপিত হয়।উৎসবে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল মঙ্গল শোভাযাত্রা, গীতা পাঠ, ত্রিপুরেশ্বর শিবের পূজা, ভোগ আরতি, নোয়াপাড়া ঐক্যতান সংগীত একাডেমীর পরিচালনায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান,ধর্মীয় আলোচনা সভা,সম্মাননা প্রদান ও প্রসাদ বিতরণ।
গীতা পাঠ করেন ভুবনেশ্বরী বেদান্ত মঠের অধ্যক্ষ ও বিশিষ্ট গীতা পাঠক শ্রীমৎ স্বামী উমাননদ ব্রক্ষচারী।উৎসব উদযাপন পরিষদের সভাপতি প্রকৌশলী রাজেশ মালাকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন দুলাল দাশ বৈদ্য,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধনা মালাকার,প্রধান অতিথি ছিলেন ঝন্টু চৌধুরী,প্রধান বক্তা ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী,বিশেষ অতিথি ছিলেন লিটন মহাজন,সিরাজ মেম্বার,টিটু চৌধুরী।আরো উপস্থিত ছিলেন দেবব্রত চৌধুরী,অরুণ পালিত,স্বপন মহাজন,অরুন মহাজন,নিপুল চৌধুরী প্রমুখ।এই সময় এক উৎসবমুখর পরিবেশে নারী, শিশু সহ প্রচুর ভক্তের উপস্থিতি লক্ষ্য করা যায়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।