বুধবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

মন্ত্রিসভায় ডাক পেয়েছেন ববি হাজ্জাজ

সংবাদের আলো ডেস্ক: মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে তিনি এ তথ্য জানান।

ববি হাজ্জাজ বলেন, ‘আমি মন্ত্রিসভার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কল পেয়েছি। আমার জন্য দোয়া রাখবেন।’

সকালে সংসদ ভবনে এমপিদের শপথের পর বিকেলে মানিক মিয়া এভিনিউয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। মন্ত্রী হিসেবে শপথের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাদের কল দেওয়া হচ্ছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়