সোমবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বিদায় নিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

সংবাদের আলো ডেস্ক: পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে বিদায় নেন তিনি। এ সময় তিনি কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েন। মন্ত্রণালয়ের সচিব আসাদ আল সিয়ামসহ অন্যান্য কর্মকর্তা তাকে বিদায় জানান।

যাওয়ার সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, আমি পুরোনো জীবনে ফিরে যাব। কিছু লেখালেখি করব। সেই সুবাদে আবারও আপনাদের সঙ্গে কথাবার্তা হতে পারে।

তিনি বলেন, ভালোমন্দ মিলিয়ে তো দেড় বছর কেটে গেল।

এরপর পররাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয়ের বাইরে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়