আজ জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি
সংবাদের আলো ডেস্ক: জুলাই সনদে স্বাক্ষর করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ৬ সদস্যের টিম এই স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে এই জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এই জুলাই সনদ স্বাক্ষর করবে এনসিপি।
এসময় আরও উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সচিব জহিরুল ইসলাম।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।