নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি
সংবাদের আলো ডেস্ক: নতুন মন্ত্রিপরিষদ সচিব (চুক্তিভিত্তিক) হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) ড. নাসিমুল গনি। তাকে এ পদে নিয়োগ দিয়ে সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি চুক্তিতে থাকা মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল করা হয়।
এ পদে নতুন দায়িত্ব পান প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। তাকে নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত এই দায়িত্ব দেওয়া হয়।
আজ এ পদে নিয়োগ পেলেন ড. নাসিমুল গনি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।