শফিকুর রহমানের বাসায় তারেক রহমান
সংবাদের আলো ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য তার বাসায় পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারেক রহমান জামায়াত আমিরের বসুন্ধরার বাসায় পৌঁছান।
এর আগে, গতকাল (শনিবার) বিএনপির পক্ষ থেকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের বিষয়ে জানানো হয়।
এদিকে, তারেক রহমানের আগমনকে ঘিরে জামায়াত আমিরের বাসার সামনে দুই দলের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এছাড়া পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিয়োজিত রয়েছেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।