সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

রুহুল কবীর রিজভীর শারীরিক অবস্থার উন্নতি

সংবাদের আলো ডেস্ক: হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে জ্বর নেই এবং শ্বাসকষ্টও অনেকটাই কমে গেছে।

তিনি রাজধানীর পান্থপথে অবস্থিত স্কয়ার হাসপাতাল–এ ভর্তি রয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপির এই নেতার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানান, তিনি এখন অনেকটাই সুস্থতাবোধ করছেন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছে।

এদিন সকালে তাকে দেখতে যান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব অ্যাড. আব্দুস সালাম আজাদ, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। এর আগে গত ১১ ফেব্রুয়ারি রাতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও অ্যাড. রিজভীকে দেখতে গিয়েছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়