রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ ১৮ ফেব্রুয়ারির মধ্যে: মন্ত্রিপরিষদ সচিব

সংবাদের আলো ডেস্ক: নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ ১৮ ফেব্রুয়ারির মধ্যে হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ। তিনি বলেন, মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ অনুষ্ঠানের জন্য সচিবালয়ের সার্বিক প্রস্তুতি রয়েছে। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিবালয়ে সাংবাদিকদের সাথে ব্রিফকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, গেজেট নোটিফিকেশন হয়ে গেছে। সংসদে নির্বাচিত ২৯৭টি আসনে যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম প্রকাশিত হয়েছে। আইন অনুযায়ী সংসদ সদস্য হিসেবে তিন দিন সময়ের মধ্যে শপথ গ্রহণ হয়। যেহেতু কর্ম দিবস আগামীকাল থেকে আমরা ধরতে পারি ১৭ তারিখের মধ্যে তাদের শপথ হবে।

স্পিকার না থাকায় কে শপথ পড়াবেন এ বিষয়ে তিনি বলেন, স্পিকার মনোনয়ন না দিতে পারলে সরকার থেকে কাউকে মনোনয়নের ব্যবস্থা করা হতে পারে। সেক্ষেত্রে প্রধান বিচারপতি অথবা প্রধান নির্বাচন কমিশনার এই শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করতে পারেন বা শপথ পাঠ করাতে পারেন।

শপথ অনুষ্ঠানের অতিথি প্রসঙ্গ তুলে তিনি বলেন, নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিসহ কম বেশি এক হাজার অতিথি উপস্থিত থাকবেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়