এই বিজয় গণতন্ত্র-বাংলাদেশের: মাহদী আমিন
সংবাদের আলো ডেস্ক: এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।
আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, জনগণের প্রত্যাশামাফিক জবাবদিহিমূলক সরকার গঠন করবে বিএনপি। বাংলাদেশ সব শহীদের মায়ের স্বপ্নের এক দেশ হবে বলে মন্তব্য করেন বিএনপির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র।
আজ দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বিএনপি জোট পেয়েছে ২১২ আসন। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য পেয়েছে ৭৭ আসন। স্বতন্ত্র ও অন্যান্যরা পেয়েছে ৮টি আসন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।