শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয়, এই দায়িত্ব অব্যাহত রাখলে ভালো নির্বাচন উপহার পাবে দেশ

সংবাদের আলো ডেস্ক: জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি দলীয় সমর্থকরা বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল করেছে। সেসব জায়গায় অল্প সময়ের মধ্যেই সেনাবাহিনী সেসব কেন্দ্র দখলমুক্ত করেছে। দেশজুড়ে সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয়। সেনাবাহিনী এই দায়িত্ব অব্যাহত রাখলে দেশ একটা ভালো নির্বাচন উপহার পাবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জামায়াত আমির রাজধানীতে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের মানুষের ওপর আস্থা রাখি। দেশের মানুষ নিশ্চয় তাদের পছন্দকে গুরুত্ব দেবেন।ভোটারদের উপস্থিতি সন্তোষজনক। আশা করছি ভালো সংখ্যক ভোটার এই নির্বাচনে অংশ নেবেন।

দিনশেষে একটা ভালো নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়ে জামায়াত আমির বলেন, এখন পর্যন্ত নির্বাচন ভালো পথে হাঁটছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়