সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভোটের জন্য ব্যক্তিগত সম্পর্কের অবনতি ঘটুক, তা আমরা চাই না: হাসনাত

সংবাদের আলো ডেস্ক: এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক ও কুমিল্লা- ৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভোট একটা উৎসব, ভোট তো ভয়ের না। যার যাকে ইচ্ছা ভোট দেন। শুধুমাত্র ভোটের জন্য নিজেদের ব্যক্তিগত সম্পর্কের অবনতি ঘটুক, এটা আমরা চাই না।

বৃহস্পতিবার ( ১২ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার দেবিদ্বারে ভোটপ্রদান শেষে একথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, সকাল থেকে মানুষ উৎসাহ নিয়ে ভোট দিতে এসেছে। দেড় দশকের বেশি সময় ধরে মানুষ ভোট দিতে পারেনি। বিশেষ করে জেনারেশন জেড ভোট দিতে পারেনি। এই ভোটে আমার আসনে ১ লাখ ৩০ হাজার ভোটারের নতুন ভোট। সবাই উৎসাহ নিয়ে ভোট দিতে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এনসিপির এ নেতা অভিযোগ করেন, ভোট যেন না দিতে আসে এবং নিজের বিরুদ্ধে ভোট দিলে বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়ার ভয়-ভীতি দেখানো হয়েছিল। যারা জুলাইয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং ঋণখেলাপি যিনি আছেন তারা একসাথে ভোট যেন সুষ্ঠু না হয়, উৎসব মুখর না হয় সেই চেষ্টা করছে।

এখন পর্যন্ত কোনো সমস্যা দেখা যায়নি বলে জানান হাসনাত আব্দুল্লাহ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়