সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভোটের মাধ্যমে নতুন দিনের সূচনা হলো: জামায়াত আমির

সংবাদের আলো ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ প্রতিক্ষার পর ভোট দেয়ার সুযোগ হয়েছে, এর মাধ্যমে নতুন দিনের সূচনা হলো।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানী মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ভোট শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হোক। এর মাধ্যমে ১৮ কোটি মানুষের সরকার গঠিত হোক।

শফিকুর রহমান বলেন, এই ভোটে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ছোটখাটো কোনো ঘটনা ঘটলে আমরা মেনে নেব কিন্তু বড় কোনো ঘটনা ঘটলে আমরা আমাদের সর্বোচ্চ করব।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়