সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বিভিন্ন নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান

সংবাদের আলো ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনি প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ করার পর এখন মাঠের প্রকৃত পরিস্থিতি যাচাইয়ে মনোনিবেশ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রচারণার শেষ দিনে তিনি রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ে বসে সারাদেশে নেতাকর্মী ও প্রার্থীদের সঙ্গে কথা বলছেন টেলিফোনে।  

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, মঙ্গলবার সকাল থেকেই চেয়ারম্যানের কার্যালয় ছিল কর্মতৎপর। তিনি প্রতিটি আসনের প্রার্থীর সঙ্গে কথা বলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং প্রশাসনের ভূমিকার আপডেট নিচ্ছেন।

বিশেষ করে তৃণমূলের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখতে এবং যেকোনো উস্কানির মুখে ধৈর্য ধরে ভোটের মাঠে টিকে থাকার জন্য তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। মাঠের তথ্য সংগ্রহের পাশাপাশি তিনি বিদেশি গণমাধ্যমকর্মীদের সঙ্গেও আলাপচারিতায় ব্যস্ত সময় কাটিয়েছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়