বুধবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

গুলশান মডেল হাই স্কুলে ভোট দেবেন তারেক রহমান

সংবাদের আলো ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৭ আসনে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভোট দিতে পারেন তারেক রহমান। এছাড়া বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন তিনি।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সংসদ ও গণভোট অনুষ্ঠিত হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়