মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

জামায়াত ক্ষমতায় এলে নিরাপদে থাকবেন নারীরা, তরুণরা হবে বাংলাদেশের ক্যাপ্টেন

সংবাদের আলো ডেস্ক: জাতির উদ্দেশে দেয়া ভাষণে জামায়াতের আমি ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ক্ষমতায় এলে নারীরা সবচেয়ে নিরাপদ থাকবে। তারা শুধু ঘরেই থাকবে না, সংসদেও থাকবে। আর তরুণরা বাংলাদেশের ক্যাপ্টেন এবং আমরা হবো যাত্রী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিটিভির মাধ্যমে ভাষণে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেছেন, কেউ ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে আঘাতের চেষ্টা করলে আমি প্রতিহত করবো। সব ধর্মের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা আমাদের কর্তব্য। সততা, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থানকে ‘হ্যাঁ’ বলুন; আর দুর্নীতি, আধিপত্যবাদ ও চাঁদাবাজিকে ‘না’ বলুন। ১১ দলীয় জোটের প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান তিনি।

ন্যায় বিচার প্রতিষ্ঠায় জামায়াত অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে জামায়াত আমির বলেছেন, বিচারবিভাগকে আমূল সাজাতে হবে, সৎ ব্যক্তিদের বিচারকের আসনে বসাতে হবে।

দেশ গঠনে তাবলীগ জামায়াতের কর্মীদেরকে নির্বাচনে জামায়াতের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, কেউ অন্যায়ভাবে বিভিন্ন ট্যাগ দিয়ে হত্যা করতে পারবে না।

প্রবাসীদের বিষয়ে তিনি বলেন, প্রবাসীদের জন্য রাষ্ট্রীয়ভাবে তাদের অধিকার নিশ্চিত করা হবে। কেউ প্রবাসে মারা গেলে তাদেরকে সম্মানের সাথে কাঁধে বহন করে লাশ দেশে আনা হবে।

নির্বাচনী প্রচারণায় জামায়াতের নেতাকর্মীদের আচরণে কেউ কষ্ট পেলে ক্ষমা চেয়েছেন জামায়াতের আমির। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়