মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

একটি দলের প্রার্থীকে শোকজ করলে ওই অফিসার বদলি হয়ে যাচ্ছেন: আসিফ

সংবাদের আলো ডেস্ক: নির্বাচনে একটি দলকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন, তাদের প্রার্থীকে শোকজ করলে ওই অফিসার সেদিনই কিংবা পরের দিন বদলি হয়ে যাচ্ছেন। বিভিন্ন ব্যবসায়ী গ্রুপকে কল দিয়ে দলটি প্রভাব বিস্তারের চেষ্টা করছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

আসিফ বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সরকারকে সর্বোচ্চ সহায়তা করবো। এটিই আমাদের অগ্রাধীকার। সেজন্য নির্দিষ্ট কয়েকজনের ব্যাপারে অভিযোগ জানাতে এসেছিলাম। কোনো অফিসারের ব্যাকগ্রাউন্ড জানার নেই ইসির। এক্ষেত্রে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে টাস্কফোর্স গঠন করে কাজ করতে পারতো। কিন্তু তারা সেটা করেনি। এমনকি এক দলের দাবির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত দেয় তারা।

এদিকে, বাইতুল মোকাররমের উত্তর গেটে গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে আসিফ মাহমুদ বলেন, একটি দল ঋণখেলাপি মাফিয়া চাঁদাবাজদের মনোনয়ন দিয়েছে। তারা কেন্দ্র দখল করে নির্বাচনে জয়ের পায়তারা করছে। কিন্তু দেশের মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। মানুষ যেন নিশ্চিন্তে ভোট দিতে পারে, তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।

তিনি আরও বলেন, ১১ দলীয় জোটের সবাইকে ১২ তারিখ প্রস্তুত থাকতে হবে। যদি কোনো সন্ত্রাসী কেন্দ্র দখল করতে আসে, তাহলে আবারও ৫ আগস্ট দেখবে বলেও হুঁশিয়ারি দেন আসিফ মাহমুদ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়