সারাদেশের মানুষ এখন বিএনপিকে চায়: তারেক রহমান
সংবাদের আলো ডেস্ক: সারাদেশের মানুষ এখন বিএনপিকে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপির কাছে দেশের মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। সরকার গঠন করলে দেশে ও সমাজের প্রত্যেকটা বিষয় অ্যাড্রেস করতে পারবো।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৭ আসন বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তারেক রহমান।
তারেক রহমান বলেন, এই এলাকায় আমার বেড়ে ওঠা। এই এলাকায়তেই আমার ভাইও বড় হয়েছে। আমাদের সন্তানেরা এই এলাকাতেই জন্মগ্রহণ করেছে। বেগম খালেদা জিয়াও এই এলাকায় সারাজীবন কাটিয়েছেন। এই এলাকা থেকেই তিনি বিদায় নিয়েছেন। এই এলাকার মানুষের সঙ্গে আমার মানুষিক সম্পর্ক গড়ে উঠেছে।
তিনি বলেন, মা-বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না করতে পারলে দেশকে এগিয়ে নিতে পারবো না। এ জন্য খালেদা জিয়া নারী শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছিলেন। আমরা নারীদের শিক্ষার ওপরগুরুত্ব দিই। শিক্ষিত নারীদের স্বাবলম্বী করতে চাই। খেটে খাওয়া নারীদের সাবলম্বী করতে চাই। সারা বাংলাদেশে নারীদের ফ্যামিলি কার্ড দিতে চাই। এর ফলে প্রত্যেক মা অর্থনৈতিক সহযোগিতা পাবে। এর মাধ্যমে ধীরে ধীরে মায়েরা সাবলম্বী হয়ে উঠবে।
বিএনপি চেয়ারম্যান বলেন, কৃষক ভালো থাকলে, বাংলাদেশের মানুষও ভালো থাকবে। কৃষকদের এ জন্য কার্ড দেওয়া হবে। আমরা সরকারি সহযোগিতা সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দিতে চাই।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।