মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভোট দেওয়ার আগে বুঝতে হবে কারা আমাদের পাশে থাকে: তারেক রহমান

সংবাদের আলো ডেস্ক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোট দেওয়ার আগে বুঝতে হবে কারা আমাদের পাশে থাকে। ১২ তারিখের নির্বাচনে শুধু ভোট দিলেই চলবে না। আমাদেরকে সঠিকভাবে নির্বাচন করতে হবে কারা এলাকার মানুষের পাশে কারা দেশের মানুষের পাশে বিপদের সময় থাকে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাড্ডা সাতারকুলের সানভ্যালী মাঠে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এমএ কাইয়ুমের সমর্থনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, আমরা রাত জেগে কষ্ট করে বসে আছি কারণ ১২ তারিখে একটি নির্বাচন। এর আগেও কিন্তু গত ১৬ বছরে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আমরা তামাশা দেখেছি। নির্বাচনের নামে নাটক হয়েছে। সেই নির্বাচনে দেশের কোনও জায়গায় কোনও মানুষ ভোট দিতে পারে নাই। কিন্তু এই নির্বাচনে ভোট দিতে পারবেন।

তিনি বলেন, ১২ তারিখের নির্বাচনে শুধু ভোট দিলেই চলবে না। আমাদেরকে সঠিকভাবে নির্বাচন করতে হবে কারা এলাকার মানুষের পাশে কারা দেশের মানুষের পাশে বিপদের সময় থাকে। কারা মানুষের দুঃখ কষ্টে তাদের পাশে এসে দাঁড়ায়। কারা মানুষের, এলাকার উন্নয়ন করে। এই বিষয়গুলো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আমরা দেখেছি গত ১৬ বছর এই দেশে অনেক মেগা প্রজেক্ট হয়েছে সাথে মেগা দুর্নীতিও হয়েছে। মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তেমন কোনও কাজ হয় নাই। যদি হতো তাহলে আজকে এখানে যে ধানের শীষের প্রার্থী কাইয়ুম এই এলাকার কিছু সমস্যার কথা বলেছেন সেগুলো থাকার কথা না। এই সমস্যাগুলো এখনো কেনও বিদ্যমান কারণ গত ১৬ বছরে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কোনও কাজ হয়নি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়