তওবা করে নাও অন্ধকার জগতের রাজারা – সিরাজগঞ্জে কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি
উজ্জ্বল অধিকারী: আগামী ১২ তারিখে ভোট ডাকাতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। যারা চিন্তা করছেন কেন্দ্র দখল করে ভোট নিবেন তাদেরকে বলবো বাংলাদেশ ছাত্র শিবির অতন্ত প্রহরী হয়ে মাঠে থাকবে। কোন রক্ত চক্ষুকে ভয় পায়না ছাত্রশিবির। সারাদেশে আজ দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে। যা দেখে অনেকের আজ মাথা নষ্ট হয়ে গেছে। তাই বলবো তওয়া করে নাও অন্ধকার জগতের রাজারা।
ভোট ডাকাতি করতে আসলে কাউকে ফিরে যেতে দেওয়া হবে না। শনিবার বিকালে সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় একথা বলেন, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। এসময় তিনি আরো বলেন, স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাসে আমাদের বারবার ধোকা দেওয়া হয়েছে। যে সকল প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা পরবর্তীতে করা হয়নি। আমরা এবার রক্ত দিয়ে ২০২৪ ঘুরেছি। নতুন করে দেশ গড়ার স্বপ্ন দেখেছে মানুষ।
আমরা রক্ত দিয়েছি প্রয়োজনে আবার রক্ত দেব। মনে রাখবেন বাংলাদেশ ছাত্রশিবিরের জন্মই হয়েছে ইনসাফের জন্য রক্ত দেওয়ার জন্য। উপজেলা জামায়াতের আমীর আরিফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে সিরাজগঞ্জ ৫ আসনের এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী মন্জুর কাদের। এই আসনের ১১ দলের প্রার্থী অধ্যক্ষ আলহাজ্ব আলি আলম, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভি.পি ইব্রাহিম রনি, যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মো: মাহিন সরকার সহ প্রমুখ।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।