শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

মব সৃষ্ঠি করে জনতার দলের নেতাকে মারপিট করার অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি: জনতার দলের ইউনিয়ন কমিটির সাধারন সম্পাদককে মব সৃষ্ঠি করে মারপিট করার অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে।

শনিবার(৭ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলেন দলটির চেয়ারম্যান অবসর প্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জনতার দলের চেয়ারম্যান বলেন, লালমনিরহাট ২ আসনের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের পাটিকাপাড়া গ্রামে কয়েকজন কর্মীকে নিয়ে গত বৃহস্পতিবার বিকেলে জনতার দলের পক্ষে প্রচারনা করছিলেন দলের দলগ্রাম ইউনিয়নের সাধারন সম্পাদক রবীন্দ্রনাথ বাবুল। এ সময় বিএনপি প্রার্থী রোকন উদ্দিন বাবুলের নির্দেশে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জনতার দলের নেতাকে আটক করে টাকা দিয়ে ভোট কেনার মিথ্যে অপবাদ দিয়ে মব সৃষ্ঠি করে। প্রথমে আটক রবীন্দ্রনাথকে বেধড়ক মারপিট করে।

পরে ভোট কেনার মিথ্যে অপবাদ দিকে তাকে পুলিশ ও বিজিবি’র কাছে সোপর্দ করে। এ সময় স্থানীয় দুইজন নারীকে মিথ্যে স্বাক্ষী বানিয়ে আটক জনতার দলের নেতাকে ভ্রাম্যমান আদালতে দুই হাজার টাকা জরিমানা করা হয়। প্রশাসন বিষয়টি ভালভাবে খতিয়ে না দেখে ধানের শীষের প্রার্থীর সাজানো নাটকের পক্ষে রায় দিয়ে নির্বাচনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ তুলেন জনতার দলের চেয়ারম্যান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মবের শিকার জনতার দলের দলগ্রাম ইউনিয়নের সাধারন সম্পাদক রবীন্দ্রনাথ বাবুল, নির্বাচনী এজেন্ট মোজাম্মেল হকসহ দলের নেতাকর্মীরা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়