শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বৃহস্পতিবার  দুর্গাপুর আসছেন আল্লামা মামুনুল হক

রাজেশ গৌড়,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা- ১(দুর্গাপুর+ কলমাকান্দা)  আসনে ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম রব্বানীর রিকশা মার্কার পক্ষে অনুষ্ঠিত জনসভায় যোগ দিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক আগামীকাল বৃহস্পতিবার  (৫ ফেব্রুয়ারী ) দুর্গাপুর আসছেন। 

ওইদিন দুপুর ১২ টায় পৌর শহরের কলেজ মাঠে রিকশা মার্কার সমর্থনে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন।

জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, এনসিপিসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ বক্তৃতা করবেন।

নেতৃবৃন্দরা জানান,আল্লামা মামুনুল হকের আগমন উপলক্ষে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।  সর্বস্তরের জনগণকে উক্ত জনসভায় উপস্থিত থেকে “রিকশা” মার্কার পক্ষে গণজোয়ার তৈরির আহ্বান জানান  নেতৃবৃন্দরা ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়