সোমবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

কুড়িগ্রামে গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি: মাদক নির্মূলে র‍্যাব-১৩ নিয়মিতভাবে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ কর্মসূচির অংশ হিসেবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে।র‌্যাবের চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩ রংপুর এর একটি আভিযানিক দল শুক্রবার (৩১/০১/২০২৬) রাত পৌনে তিনটায় কুড়িগ্রামের চিলমারী থানাধীন ৩নং থানাহাট ইউনিয়নের মাটিকাটা মোড়স্থ রেল ক্রসিং এর দক্ষিন পার্শ্বে জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর চেকপোষ্ট পরিচালনা করে।

এসময় ধৃত আসামিদের ব্যবহৃত ট্রাক তল্লাশীকালে চালকের সিটের নিচে এবং সহকারীর সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত ১৫কেজি ৬ গ্রাম গাঁজা জব্দসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-ইসমাইল হোসেন (২৫) সে কাশেম প্রামানিকের পুত্র এবং সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার সন্তোষ গ্রামের বাসিন্দা। অপর একজন সিরাজগঞ্জের চাদ আলী শেখের পুত্র নবীর আলী (৪৫) এবং কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুরের কয়সার মন্ডলের পুত্র আজিজুল হক (৩৫)।

র‌্যাব-১৩ প্রেস বিজ্ঞপ্তি মারফত জানায়,ধৃত আসামিগণ দেশের বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় সু-কৌশলে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে জেনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।ধৃত আসামিগণ অভিনব সব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন ও মাদক ব্যবসা পরিচালনা করে থাকে। এসময় তাদের তিনজনকে মাদকসহ গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে র‌্যাব-১৩ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ধৃত আসামিদের ও জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়